Skip to main content

Ridge Bangla

কারওয়ান বাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পর রাত ১০টা ৪৫ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা প্রথম ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডায়মন্ড টিম্বারস নামে একটি স’মিল থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে বিপুল পরিমাণ কাঠ মজুত থাকায় আগুন দ্রুত পাশের একটি পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে।

ভবনটি মূলত বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এতে প্লাস্টিক সামগ্রী, প্যাম্পারস ও কাঠের আসবাবপত্র সংরক্ষিত ছিল, যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে তিনটি ফায়ার স্টেশনের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ভবনের স্থাপত্য নকশাগত ত্রুটির কারণে এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে যাতায়াত সম্ভব হচ্ছিল না, যা উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের ভেতরে প্রবেশে বাধার সৃষ্টি করে।

This post was viewed: 31

আরো পড়ুন