Skip to main content

Ridge Bangla

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৩ ১৫ মার্চ বাংলাদেশগামী এসব বিশেষ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে কাতারে বাংলাদেশের দূতাবাস।

বুধবার (১১ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বিশেষ দুটি ফ্লাইটই স্থানীয় সময় সকাল ১০টায় কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি নাগরিক কাতারে আটকে পড়েছেন। তাদের দ্রুত দেশে ফেরার সুযোগ দিতে এই বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, যেহেতু যাত্রীরা এখন সরাসরি টিকিট কেনার সুযোগ পাচ্ছেন, তাই দূতাবাসের আগে দেওয়া গুগল ফর্ম পূরণের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট যাত্রীদের সুবিধার্থে টিকিট সংগ্রহ প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন