Ridge Bangla

কলকাতায় নির্মাণাধীন গুদামের ছাদ ধসে নিহত বেড়ে ১০

পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বাড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন।

বুধবার (২৪ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার প্রায় ২১ ঘণ্টা পরও উদ্ধার তৎপরতা চলছিল।

উদ্ধারকারীরা সেনাবাহিনীর অত্যাধুনিক ভূগর্ভ অনুসন্ধান প্রযুক্তির সহায়তায় ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ রয়েছেন কি না, তা খুঁজে দেখছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

This post was viewed: 1

আরো পড়ুন