মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর রাতেই সাপটিকে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ৯টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্পসংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে উদ্ধারকাজে নামে সংশ্লিষ্ট রেসকিউ টিম।
বন বিভাগের তত্ত্বাবধানে এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশনায় উদ্ধার হওয়া সাপটি মধ্যরাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।
অভিযানে অংশ নেয় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের সদস্যরা। এ ছাড়া বন বিভাগ ও কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উদ্ধারকারী দল জানায়, সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করে রাতেই নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।
This post was viewed: 11