Skip to main content

Ridge Bangla

কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতিতে গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এই কঠিন সময়ে মালদ্বীপ দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুলাই) দেওয়া এক বার্তায় মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমবেদনা জানান প্রেসিডেন্ট মুইজ্জু।

বার্তায় তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রিয়জনদের হারিয়েছেন এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি তাদের প্রার্থনা ও গভীর সমবেদনা রয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও জানান, এই কঠিন সময়ে তার দেশ বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীর নিরাপত্তা, মনোবল ও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কামনা করেছে।

This post was viewed: 20

আরো পড়ুন