Ridge Bangla

কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৬) নামে এক জুলাই যোদ্ধা (ছাত্র সমন্বয়ক) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে খোরশেদের সঙ্গে থাকা তারিন নামে এক নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার পিতার নাম শাহ্ আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে হঠাৎ দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে ওসি ছমিউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শী এবং নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

This post was viewed: 15

আরো পড়ুন