Ridge Bangla

কক্সবাজারে রেস্তোরাঁয় খাবার খেয়ে ৩০ পর্যটক অসুস্থ

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল আল্-গণি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ পর্যটক অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের একটি শিক্ষা সফর দল কক্সবাজারে অবস্থানকালে ওই রেস্তোরাঁয় সামুদ্রিক কোরাল মাছের বারবিকিউসহ রাতের খাবার গ্রহণ করে। খাবারের কিছুক্ষণ পরই একে একে বেশ কয়েকজন পর্যটক বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কয়েক ঘণ্টা চিকিৎসা ও পর্যবেক্ষণের পর অধিকাংশ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনার পর শনিবার (১৬ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে রেস্তোরাঁটিতে অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পায়। পরে আল-গণির সুগন্ধা শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকায় হোটেল সি প্যালেসের রেস্তোরাঁতেও অভিযান চালিয়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

This post was viewed: 2

আরো পড়ুন