Ridge Bangla

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও)।

মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইউকেএমটিও জানায়, ওমানের লিমা থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ঘটনার খবর পেয়েছে তারা। দক্ষিণমুখী রুট দিয়ে অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার মধ্যেই এই ঘটনা ঘটল।

এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দাবি করেছিল, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় তারা দুটি ‘অবাধ্য’ তেলবাহী ট্যাংকারকে থামিয়েছে।

গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ ও তেলবাহী ট্যাংকারে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ইরানের অবস্থান হলো, তাদের নির্ধারিত রুট অনুসরণ না করলে কোনো নৌযানকে প্রণালিটি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, হরমুজ প্রণালি দিয়ে আগের মতোই কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত থাকুক।

This post was viewed: 6

আরো পড়ুন