Ridge Bangla

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়িতে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে নিজেকে সাজিয়ে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজেও বড়দিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাঙালি সাজে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন, যা সম্প্রতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতশিল্প প্রত্যক্ষ করছেন এবং শাড়ি বুননের প্রক্রিয়া আগ্রহভরে দেখছেন। সেই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি।

বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থানরত ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনও শুভেচ্ছা বার্তা জানিয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন