Skip to main content

Ridge Bangla

এশিয়ান কাপে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ সালের এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।” তিনি আরও আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

উল্লেখ্য, র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ নারী দল এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে।

This post was viewed: 184

আরো পড়ুন