Skip to main content

Ridge Bangla

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ, ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে সকালে মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।

ঘটনার পর গোয়েন্দা তৎপরতা চালিয়ে ৩ দিনের মধ্যে মামলার সব আসামিকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর গ্রেফতার ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

This post was viewed: 20

আরো পড়ুন