বিচ্ছেদের খবরের পর জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে ঘিরে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এ প্রেক্ষাপটে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সংগীতশিল্পী সিঁথি সাহা তাহসানকে কটাক্ষ করে বলেন, তার সঙ্গে কোনো প্রাণীর সম্পর্ক সম্ভব নয়, শুধু টিকটিকিরই সম্ভব।
এরপর বলতে থাকেন, তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি, আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল, তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।
এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান।
মূলত ভিডিওটি একটি নাটকের অংশ, যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিচ্ছেদের খবরের পর ফের ছড়িয়েছে।