Ridge Bangla

একান্ত বৈঠকের পর দ্বিপাক্ষিক আলোচনায় তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর দুই সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

সোমবার (২২ জুন) শুরু হওয়া এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তারেক রহমান।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়।

এর আগে রোববার রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রি লা হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখানে মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মতবিনিময় অনুষ্ঠানে দেশ গঠন নিয়ে নিজের চিন্তা ও পরিকল্পনা প্রবাসীদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নির্বাচনী অঙ্গীকার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েও কথা বলেন তারেক রহমান।

This post was viewed: 3

আরো পড়ুন