আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীরা এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস এবং এফএক্স-৯৯১ইএস প্লাস মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্যান্য সাধারণ ক্যালকুলেটরও পরীক্ষায় ব্যবহারযোগ্য।
This post was viewed: 55