Skip to main content

Ridge Bangla

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকার সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট সদর উপজেলায় ‘জাঙ্গাইল সুরমা নদী হতে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

মন্ত্রী জানান, সিলেট অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে একাধিক ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। সমস্যা সমাধানে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় কিলোমিটার দৈর্ঘ্যের বংশীখাল খনন করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকেরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, তাঁদের আয় বাড়বে এবং দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। কৃষিকে আরও টেকসই লাভজনক খাতে রূপান্তর করতে সরকার ধারাবাহিকভাবে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খন্দকার মুক্তাদির বলেন, নবনির্বাচিত সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন