Ridge Bangla

উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান: ২২ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ২২ জন ভারতপন্থি সশস্ত্র ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওই এলাকায় সশস্ত্রদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে ১৭ মে থেকে সেখানে ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় অভিযান আরও তীব্র করা হলে ঘিরে ফেলা অবস্থায় ২২ জনকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, অভিযানের অংশ হিসেবে ‘আজম-ই-ইস্তেহকাম’ নামে সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে সব নিরাপত্তা সংস্থা একসঙ্গে কাজ করছে বলেও জানানো হয়।

আইএসপিআর আরও দাবি করে, সশস্ত্র গোষ্ঠীগুলো স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে তাদের চলাচলে ব্যবহার করছিল, যা অত্যন্ত নিন্দনীয়।

This post was viewed: 6

আরো পড়ুন