Skip to main content

Ridge Bangla

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৩৫টি বসতঘর

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৫–এর ব্লক ই-৫ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং স্যাটেলাইট স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন