Skip to main content

Ridge Bangla

ঈদ শেষে আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক-অফিস কার্যক্রম

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়ায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারা দেশে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। রমজান ও ঈদ উপলক্ষে নির্ধারিত বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন সময়সূচিতে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক সময়সূচিতে পরিবর্তন এনেছিল। তখন ব্যাংকে লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঈদের ছুটির পর সেই সময়সূচি বাতিল করে পূর্বের নিয়মে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ একটি সার্কুলার জারি করে রমজান মাসের জন্য বিশেষ ব্যাংকিং সময়সূচি নির্ধারণ করেছিল। ওই সার্কুলারে বলা হয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের স্বাভাবিক সময়সূচিতে পরিচালিত হবে।

এদিকে, ঈদের দীর্ঘ ছুটির পর রাজধানীসহ সারা দেশে অফিসপাড়ায় ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে প্রথম কর্মদিবসে অনেক অফিসেই কাজের চাপ তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 34

আরো পড়ুন