Skip to main content

Ridge Bangla

ঈদ উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। এর আগে সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দিনশেষে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নামে সড়ক, রেল ও নৌপথে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক বিভাগ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।

This post was viewed: 37

আরো পড়ুন