Skip to main content

Ridge Bangla

ঈদের পরও অস্থিরতা, ক্রেতা কমলেও চড়া মুরগি-সবজির বাজার

কোরবানির ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বাজারে এখনো ক্রেতার সংখ্যা বাড়েনি। সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির প্রভাবে বাজারগুলোতে বেচাকেনা ছিল ধীরগতির। ক্রেতাস্বল্পতা সত্ত্বেও মুরগি ও সবজির দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছ-মাংসের দোকানগুলো আংশিকভাবে চালু থাকলেও ক্রেতা অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। তবে সবজির বাজারে তুলনামূলক ভিড় বেশি ছিল।

বেগুন, করলা, পটোল, ঝিঙাসহ অধিকাংশ সবজি বিক্রি হয়েছে কেজিপ্রতি প্রায় ৮০ টাকার আশপাশে। টমেটো, কাঁচামরিচ, শিমসহ কিছু পণ্যের দাম আরও বেশি।

বাজার ব্যবসায়ীরা জানান, ঈদের পর পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। পাশাপাশি বৃষ্টির কারণে পরিবহন ও সরবরাহে বিঘ্ন ঘটায় দাম বেড়েছে।

মুরগির বাজারেও একই চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৫০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকায় উঠেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়। তবে ডিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

মাছের বাজারে তেমন পরিবর্তন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। চিংড়ি ৭০০–৮০০ টাকা কেজি, পাঙ্গাশ ১৮০–২২০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন