Ridge Bangla

চট্টগ্রাম কাস্টম হাউসে হয়রানির অভিযোগ, ভোগান্তিতে ব্যবসায়ীরা

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানিকৃত পণ্য খালাসে অযৌক্তিক জটিলতা ও হয়রানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা ও আদালতের আদেশ থাকার পরও নানা অজুহাতে পণ্য চালান আটকে রাখা হচ্ছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অভিযোগ অনুযায়ী, শিল্পকারখানার কাঁচামাল হিসেবে আমদানিকৃত রক সল্টের একটি চালান দীর্ঘদিন আটকে রাখে কাস্টম কর্তৃপক্ষ। আমদানিকারক প্রতিষ্ঠান আদালতের […]

সচিবালয় থেকে চুরি হওয়া প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার উদ্ধার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের চুরি হওয়া তামার তার উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় সচিবালয়ের এক আউটসোর্সিং কর্মী ও এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। সিটিটিসি সূত্র জানায়, রেড টেলিফোন […]

বিশ্ব পরিবেশ দিবস আজ, টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ৫ জুন দিবসটি উদযাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বর্তমানে পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানা ধরনের […]

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি ফেরিঘাটে […]