Skip to main content

Ridge Bangla

ঈদের ছুটি শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।

সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তীতে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক বিষয় নিয়ে কাজ শুরু করেছেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

This post was viewed: 36

আরো পড়ুন