Skip to main content

Ridge Bangla

ইরান থেকে ইউয়ানে তেল কিনছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতার সুযোগ কাজে লাগিয়ে সীমিত পরিসরে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে ভারতীয় শোধনাগারগুলো। এই তেলের মূল্য পরিশোধ করা হচ্ছে চীনের মুদ্রা ইউয়ানে, যা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে নতুন আর্থিক সমীকরণ তৈরি করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে গত মাসে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞায় শিথিলতা আনে। এর পরপরই ভারতীয় শোধনাগারগুলো ইরান ও রাশিয়া থেকে সমুদ্রপথে তেল কেনার সুযোগ গ্রহণ করে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলেও ইরানি অপরিশোধিত তেলের ওপর থাকা ছাড়ের মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এই ছাড় আর নবায়ন করা হবে না, ফলে ভবিষ্যতে লেনদেন আরও জটিল হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতির মধ্যেই ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের সমপরিমাণ ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে বলে জানা গেছে। এই চালান ‘জয়া’ নামের একটি বড় তেলবাহী জাহাজে করে ভারতে পৌঁছায়।

This post was viewed: 19

আরো পড়ুন