Skip to main content

Ridge Bangla

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সেন্টকমের, সতর্ক অবস্থায় মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো একটি আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ দাবি করে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ছোড়া সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

এছাড়া সেন্টকম জানায়, মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে। তাদের দাবি, এ ঘটনায় চারটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে এবং তেহরান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।

তবে ট্রাম্পের ওই বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না।

This post was viewed: 3

আরো পড়ুন