Skip to main content

Ridge Bangla

ইরানকে কটাক্ষ করে ট্রাম্পের মন্তব্য, ‘খামেনির দাফনের জন্য ৭ দিন সময় দিয়েছি’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘ভালো মানুষ’ বলেই খামেনির দাফনের জন্য ইরানকে ৭ দিনের সময় দিয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান এখন সমঝোতায় আগ্রহী। একই সঙ্গে তিনি খামেনিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি।” তবে তিনি এ বক্তব্যের পক্ষে কোনো ব্যাখ্যা বা প্রমাণ উপস্থাপন করেননি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে চায়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

This post was viewed: 33

আরো পড়ুন