Ridge Bangla

ইরাকে মার্কিন সাংবাদিককে অপহরণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরাকে অপহরণের শিকার হয়েছেন মার্কিন সাংবাদিক শেলি কেটিলসন। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা নাগাদ রাজধানী বাগদাদের এক হোটেলের কাছ থেকে তাকে অপহরণ করা হয়।

তাকে অপহরণের ঘটনায় ইরাকি কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, আটক হওয়া ব্যক্তির সঙ্গে ইরান-সমর্থিত কোনো গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে।

উল্লেখ্য, মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কেটিলসন হুমকির বিষয়ে আগেই সতর্কবার্তা পেয়েছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন