ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৫ মার্চ) দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইজন এবং ফেনী জেলার একজন রয়েছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং: EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং: A18633961)।
তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
This post was viewed: 7