Skip to main content

Ridge Bangla

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর সহজেই পানিশূন্য হয়ে যেতে পারে। তাই ইফতারে পানি-সমৃদ্ধ খাবার, ফলমূল ও ঠান্ডা শরবত রাখা ভালো। এ ক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড একটি চমৎকার খাবার। এটি যেমন সুস্বাদু, তেমনি এতে থাকা বিভিন্ন ফলের কারণে স্বাস্থ্যকরও। তাই সহজেই ঘরে বসে ফ্রুট কাস্টার্ড তৈরি করে ইফতারের তালিকায় রাখা যেতে পারে।

উপকরণ: দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান ১/৪ চা চামচ, আঙুর (২ টুকরো করে কাটা) ১ কাপ, কলা (ছোট ছোট টুকরো করে কাটা) ১ কাপ, আপেল (ছোট ছোট টুকরো করে কাটা) ১ কাপ, ডালিম ১ কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে এক কাপ দুধ একপাশে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করার জন্য রাখুন। দুধ ফুটতে শুরু করলে এতে চিনি দিন। এবার এতে এলাচ গুঁড়ো এবং জাফরান যোগ করুন। এলাচ গুঁড়ো ও জাফরান ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি ধীরে ধীরে ফুটন্ত দুধে ঢেলে দিন।

চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিন। মনে রাখবেন, দুধ বেশি ফোটালে তা প্যানে লেগে যেতে পারে। ঠান্ডা হতে দিন। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এতে কাটা ফল দিন। ফল যোগ করার পর এটি ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড।

This post was viewed: 65

আরো পড়ুন