Skip to main content

Ridge Bangla

ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১ ডিসেম্বর) তিনি এ সংক্রান্ত শোকবার্তা পাঠান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় প্রফেসর ইউনূস বলেন, “আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার এবং জনগণের প্রতি বাংলাদেশের প্রার্থনা রয়েছে। আমাদের দেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা এবং সহযোগিতা দিতে প্রস্তুত, যাতে এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা যায়।”

This post was viewed: 53

আরো পড়ুন