Skip to main content

Ridge Bangla

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানায়।

বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ১৮ জন নাবিককে নিরাপদে জাহাজ থেকে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত জাহাজটি কেন বিপদসংকেত পাঠিয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

নৌবাহিনী বলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সব নাবিকের অবস্থা স্থিতিশীল।

This post was viewed: 32

আরো পড়ুন