Skip to main content

Ridge Bangla

আবারও উত্তপ্ত রাউজান, এবার গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা-কর্মী

একের পর এক সহিংসতায় খবরের শিরোনাম হওয়া চট্টগ্রামের রাউজান আবারও উত্তপ্ত। এবার দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী। গতকাল বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আচমকাই এলোপাথাড়ি গুলি করে একটি গাড়িতে চেপে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক।

তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

This post was viewed: 50

আরো পড়ুন