Ridge Bangla

আজ বিকেলে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ (১৬ এপ্রিল) বিকেলে তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হচ্ছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও সমাজকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।

পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানকেও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠান। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার, যা ১৯৭৭ সাল থেকে প্রতিবছর প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা নগদ অর্থ, স্বর্ণপদক, রেপ্লিকা ও সম্মাননাপত্র পেয়ে থাকেন।

This post was viewed: 8

আরো পড়ুন