Ridge Bangla

আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর, ইতিহাসের এক শোকাবহ দিন- জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার শীর্ষ নেতা অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই চার নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারাগারে আটক ছিলেন। ৩ নভেম্বর ভোররাতে কারাগারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে তারা শহীদ হন। এই হত্যাকাণ্ডকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনার একটি হিসেবে বিবেচনা করা হয়।

ঘটনার পরের দিন, ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় মামলা দায়ের করেন, যা পরবর্তীতে ‘জেলহত্যা মামলা’ নামে পরিচিতি পায়। দীর্ঘ ২১ বছর বিচারপ্রক্রিয়া স্থগিত থাকার পর ১৯৯৬ সালে মামলাটি পুনরায় চালু করা হয়।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করে তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জন এখনও পলাতক। যাবজ্জীবনপ্রাপ্তদের একজন, বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ ২০২০ সালে গ্রেপ্তার হন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

This post was viewed: 45

আরো পড়ুন