Skip to main content

Ridge Bangla

আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে এনসিপি

জুলাই জাতীয় সনদে আজ (সোমবার) স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সনদে স্বাক্ষর করবেন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রতিনিধি দলে সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত থাকবেন।

দলটির নেতারা জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক ঐক্য জোরদারে এনসিপি ইতিবাচক ভূমিকা রাখতে চায়। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

This post was viewed: 45

আরো পড়ুন