Skip to main content

Ridge Bangla

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি সম্ভাবনা রয়েছে

সারা দেশে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের এলাকা আরও বিস্তৃত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎচমকসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতে সামান্য বেড়ে যেতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবু রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ সিলেটের কিছু কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে দেশের সব বিভাগে (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট) দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন