Skip to main content

Ridge Bangla

আইন লঙ্ঘনে দুদিনে ২ হাজারের বেশি মামলা: ডিএমপি ট্রাফিক বিভাগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এ সময় অভিযান চলাকালে সড়কে শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে ২ হাজার ৯২টি মামলা করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, রমনা ট্রাফিক বিভাগে ৬টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি, ২৫টি মোটরসাইকেলসহ করা হয়েছে মোট ৮৪টি মামলা। লালবাগ ট্রাফিক বিভাগে ১১টি বাস, ১০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি, ৬২টি মোটরসাইকেলসহ মামলার সংখ্যা ১৩৫টি। মতিঝিল ট্রাফিক বিভাগে করা হয়েছে ৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি, ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা।

ওয়ারী ট্রাফিক বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি, ৮৪টি মোটরসাইকেলসহ ২৭২টি মামলা করা হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি, ৭১টি মোটরসাইকেলসহ মামলার সংখ্যা ১৫৬টি। মিরপুর ট্রাফিক বিভাগে ৩০টি বাস, ১৬টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৯৩টি সিএনজি, ৩৩৪টি মোটরসাইকেলসহ করা হয়েছে ৩৮৫টি মামলা।

উত্তরা ট্রাফিক বিভাগে ৪২টি বাস, ১৬টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি, ১৬৩টি মোটরসাইকেলসহ হয়েছে ৪৪২টি মামলা। সবশেষ গুলশান ট্রাফিক বিভাগে ৮৫টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি, ৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে সহ মোট ২৩৩টি মামলা করা হয়েছে।

এর পাশাপাশি অভিযানের সময় মোট ৫০৩টি যানবাহন ডাম্পিং এবং ৩৯১টি গাড়ি রেকার করা হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন