Ridge Bangla

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা প্রস্তুত থাকবেন বলে জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন