Ridge Bangla

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে রওনা হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জামায়াত সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি নির্ধারিত সময়মতো যাত্রা শুরু করেন। তবে পথে হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং বমি করেন। এ কারণে তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে পৌঁছাতে সক্ষম হননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সাংবাদিকদের জানান, “আজকের ইফতার মাহফিলে আমাদের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যাত্রাপথেই অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।”

এছাড়া ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন জামায়াত আমিরকে দ্রুত সুস্থ করে দেন এবং তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারেন। তার স্বাস্থ্যের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট চিকিৎসকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।”

This post was viewed: 17

আরো পড়ুন