Ridge Bangla

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে তিনি অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ত্রাণমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 2

আরো পড়ুন