শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু দলীয় কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত উদ্যোগেও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।
শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও দিনটিকে ঘিরে অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসুবিধাগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শ ও শিক্ষা, যা সকলের অনুসরণ করা উচিত।