জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে তিনি এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় অর্থনীতিতে কাঠামোগত দুর্বলতা ছিল। দুর্নীতির কারণে সীমিত মানুষের আয় বাড়লেও বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে। তিনি আশ্বাস দেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতেও সরকার জনগণকে স্বস্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, ঋণনির্ভরতা কমানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং মূল্যস্ফীতি ৫–৬ শতাংশে নামানো সরকারের পরিকল্পনার অংশ। বাজার কারসাজি দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
This post was viewed: 36