Skip to main content

Ridge Bangla

অভ্যুত্থানের পর হতাশ আজমেরী হক বাঁধন

জুলাই মাসের গণ-আন্দোলনে সরব ভূমিকা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষ নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন, সরকারের পদত্যাগের দাবিতে ছিলেন অনড়। তবে সেই আন্দোলনের ১০ মাস পর আজ অনেকটাই হতাশ তিনি। তার ভাষায়, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং পেশাগত জীবনে নানামুখী ক্ষতির মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের হতাশা ব্যক্ত করে বাঁধন বলেন,

“গণ-অভ্যুত্থানের আগে তিনটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল। এর মধ্যে একটি ছবির সাইনিং হওয়ার কথা ছিল ২৫ জুলাই, আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুই প্রযোজক এখন রাজনৈতিক সমস্যায় জড়ানোয় কাজগুলো বাতিল হয়ে গেছে।”

তিনি আরও জানান, ঐ দুই প্রযোজক আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, আর সেখান থেকেই বাধা এসেছে।

শুধু পেশাগত ক্ষতিই নয়, শিল্পীদের ওপর বিদ্বেষ ও হয়রানির অভিযোগও তুলেছেন বাঁধন। বলেন,

“আমার এক সহশিল্পীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিজ্ঞতা শুধু আমার না, আমার আশপাশের অনেকের সাথেই হয়েছে।”

বাঁধনের মতে,

“আমি নতুন সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু বাস্তবে আগের সিস্টেমই রয়ে গেছে। কোনো বড় পরিবর্তন দেখছি না।”

এদিকে, এই ঈদে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা এশা মার্ডার: কর্মফল। নারীপ্রধান এই ছবিতে এক সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সানী সানোয়ার পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

This post was viewed: 54

আরো পড়ুন