Skip to main content

Ridge Bangla

অভিনেত্রী আহনা কুমরাকে প্রাণনাশের হুমকি

বলিউড অভিনেত্রী আহনা কুমরা ফের আলোচনায় এসেছেন, তবে এবার সিনেমার কারণে নয়, প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে। ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের ভক্তদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন তিনি।

আহনার অভিযোগ, সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ নামের এক রিয়েলিটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। সেখানে পবন সিংয়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। যদিও পরবর্তীতে দুজনই অনুষ্ঠানের বাইরে গিয়ে পরস্পরের কাছে ক্ষমা চেয়েছিলেন, তবু সেই বিরোধের রেশ এখনো কাটেনি। অভিনেত্রীর দাবি, এরপর থেকেই পবন সিংয়ের কিছু অনুরাগী তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ছোট পর্দা থেকে বলিউডে যাত্রা শুরু করা আহনা কুমরার বড় পর্দায় অভিষেক হয় নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ ছবিতে। এরপর ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ ও ‘সালাম ভেঙ্কি’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পান তিনি। তবে কাজের চেয়ে বিতর্কেই বেশি আলোচিত হয়েছেন এ অভিনেত্রী।

‘মি টু’ আন্দোলনের সময় পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসেন আহনা। তিনি জানান, একটি সিনেমায় কাজের বিষয়ে কথা বলতে সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। “সেদিন সাজিদ আমাকে অদ্ভুত প্রশ্ন করছিলেন। আমি ভয় পাইনি, বরং বলেছিলাম আমার মা পুলিশে কাজ করেন। এরপরই তিনি চুপ হয়ে যান।”

অভিনেত্রীর দাবি, বলিউডে তিনি যতটা কাজের জন্য পরিচিত নন, বিতর্কই তাকে বারবার আলোচনায় নিয়ে আসে। বর্তমানে হুমকির বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন আহনা কুমরা।

This post was viewed: 60

আরো পড়ুন