Ridge Bangla

বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে বিশ্ব ব্যাংকের ১০ সুপারিশ

বাংলাদেশের ব্যাংক খাত নানাবিধ সংকটে জর্জরিত—উচ্চ খেলাপি ঋণ, মূলধনের ঘাটতি, পরিচালন দক্ষতার অভাব ও রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণ এর মধ্যে উল্লেখযোগ্য। এসব সংকট থেকে উত্তরণের লক্ষ্যে ১০ দফা সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে সুপারিশগুলো তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে সুসংগঠিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বিশ্বব্যাংকের ১০ দফা সুপারিশ হলো:

১. ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া
২. আমানত সুরক্ষার ব্যবস্থা শক্তিশালী করা
৩. প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় উন্নয়ন আনা
৪. রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পুনর্গঠন
৫. খেলাপি ঋণ ব্যবস্থাপনায় শক্ত কাঠামো তৈরি
৬. সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন
৭. ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা
৮. জরুরি তারল্য সহায়তার জন্য নীতি কাঠামো তৈরি
৯. ব্যাংক তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করা
১০. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা

বিশ্বব্যাংক বলেছে, এই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। সংকট মোকাবিলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে, অর্থনৈতিক ক্ষতির মাত্রা ততই কমবে।

This post was viewed: 44

আরো পড়ুন