Ridge Bangla

অবসরে ওটিটিতে দেখার মতো কিছু চমৎকার সিনেমা ও সিরিজ

ব্যস্ত জীবনে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ না মিললেও, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মিলছে ঘরে বসেই বিনোদনের সুবর্ণ সুযোগ। ছুটির দিনে অবসরে দেখে নিতে পারেন কিছু আলোচিত সিনেমা ও সিরিজ, যেগুলো বর্তমানে নানা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

ফাতিমা (বঙ্গ)

তাসনিয়া ফারিণের প্রথম চলচ্চিত্র ‘ফাতিমা’ অবশেষে এসেছে বঙ্গ-তে। চলচ্চিত্র উৎসব মাতানো এই ছবি তার অভিনয়ের জন্য তাকে এনে দেয় সেরা অভিনেত্রীর পুরস্কার। সঙ্গে আছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাইসহ আরও অনেকে।

খাউফ (অ্যামাজন প্রাইম)

ভৌতিক-সাসপেন্স ঘরানার এই সিরিজে দেখা যায় অতীতের ভয়াবহতা থেকে পালিয়ে নতুন শহরে আশ্রয় নেওয়া এক তরুণীকে। ভয়, মৃত্যু ও অশুভতার কাহিনি দর্শককে টানবে শুরু থেকে শেষ পর্যন্ত।

ডেভিড (জি ফাইভ)

এক সাবেক বক্সারের নতুন করে জীবনের লড়াই—এবার রিংয়ের বাইরে। আন্তর্জাতিক তারকার সঙ্গে এক দুর্ঘটনা আবার তাকে ফিরিয়ে আনে পুরনো রিংয়ে। জীবন, পরিবার ও চ্যালেঞ্জ নিয়ে আবেগঘন সিরিজ।

আই হোস্টেজ (নেটফ্লিক্স)

সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি থ্রিলার সিরিজ। অ্যামস্টারডামের একটি অ্যাপল স্টোরে বন্দুকধারীর হামলা ও পুলিশি উদ্ধার অভিযানের টানটান উত্তেজনায় ভরা এই সিরিজ।

ইস্তাম্বুল এনসাইক্লোপিডিয়া (নেটফ্লিক্স)

ইস্তাম্বুল শহরের এক তরুণীর আবিষ্কারের গল্প; পরিবার, বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের কাহিনি। শহরের মনোজগত ও সম্পর্কের রসায়ন তুলে ধরা হয়েছে সিরিজটিতে।

This post was viewed: 50

আরো পড়ুন