চাটমোহরে লেভেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইন ফেটে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত হওয়া বগিটি সৌভাগ্যক্রমে লাইনের উপরেই ছিল, তবে রেললাইন ফেটে গেছে এবং বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বগি ট্রেন থেকে আলাদা করে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
This post was viewed: 62