Ridge Bangla

দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (১৯ মে) জানিয়েছে, দেশের ১৮টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 54

আরো পড়ুন