Skip to main content

Ridge Bangla

মুক্তির আগেই বাজিমাত করল বিজয়ের শেষ সিনেমা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় শিগগিরই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন এবং অভিনয় থেকে বিদায় নিচ্ছেন। তার শেষ সিনেমা ‘জন নায়ক’, যেখানে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে, মুক্তির আগেই রেকর্ড গড়েছে।

এইচ বিনোদন পরিচালিত সিনেমাটি এখন পর্যন্ত ওটিটি ও স্যাটেলাইট স্বত্ব বিক্রির দিক থেকে তামিল সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয় করেছে। ওটিটি স্বত্ব কেনার প্রতিযোগিতায় নেটফ্লিক্সকে পিছনে ফেলে অ্যামাজন প্রাইম ১২১ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ কোটি ৯৫ লাখ টাকা) স্বত্ব কিনে নেয়। একই সঙ্গে সান টিভি ৫৫ কোটি রুপিতে সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব কিনেছে। ফলে মুক্তির আগেই সিনেমাটি আয় করেছে মোট ১৭৬ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫১ কোটি।

‘জন নায়ক’ সিনেমাটিতে বিজয় ও পূজার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু। এটি নির্মিত হচ্ছে কেভিএন প্রোডাকশনের ব্যানারে, যার মোট বাজেট ৩০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে।

উল্লেখ্য, থালাপাতি বিজয় তামিল সিনেমার এক উজ্জ্বল নাম। তার বাবা এসএ চন্দ্রশেখর একজন পরিচালক ও মা শোভা চন্দ্রশেখর একজন গায়িকা। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ছিল ‘ভেট্রি’। ১৯৯২ সালে ‘নালায়া থেরপু’ সিনেমায় প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন এবং ১৯৯৬ সালের ‘পুভে উনাকাগা’ ছিল তার প্রথম ব্লকবাস্টার। এরপর ‘থিরুমালাই’, ‘ঘিল্লি’, ‘থুপ্পাক্কি’, ‘কাত্থি’, ‘মার্সাল’, ‘সরকার’ ও ‘মাস্টার’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তুমুল খ্যাতি অর্জন করেন।

This post was viewed: 72

আরো পড়ুন