Skip to main content

Ridge Bangla

মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলা: প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ কার্যক্রম শুরু হয়। মামলার বাদী ও নিহত আছিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন এবং ভ্যানচালক রুবেল হোসেন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, এদিন মামলার সকল আসামিকে আদালতে হাজির করা হয়। শুরুতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলেও পরে লিগ্যাল এইডের মাধ্যমে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট জমা দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়।

This post was viewed: 53

আরো পড়ুন