Skip to main content

Ridge Bangla

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা

পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রোববার (১ জুন) থেকে চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি করতে পারবেন, থানায় গিয়ে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সার্বিক পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে।

এর আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করার সুযোগ ছিল। বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

অনলাইন জিডি করতে ব্যবহারকারীদের ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়ার সময় কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই সেবাটি চালুর মাধ্যমে নাগরিকরা সহজ, দ্রুত এবং স্বচ্ছ উপায়ে পুলিশি সেবা নিতে পারবেন, যা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

This post was viewed: 59

আরো পড়ুন